সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁর সাপাহার উপজেলায় একটি আমবাগান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার আইহাই ইউনিয়নের গৌরিপুর গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, গৌরিপুর গ্রামের মনসুর আলীর আমবাগানে কাজ করতে গিয়ে বাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেনকে জানালে তিনি সাপাহার থানা পুলিশকে অবহিত করে এর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসীর ধারণা। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।








