Logo

ঢাকাসহ সারা দেশে বৃষ্টির আভাস

profile picture
জনবাণী ডেস্ক
১৯ মার্চ, ২০২৫, ২৩:৫৪
ঢাকাসহ সারা দেশে বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টা ঢাকাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকলেও বৃহস্পতিবার ও শুক্রবার (২০ ও ২১ মার্চ) সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে । এছাড়াও কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিছে এ সয়স্থাটি।

বিজ্ঞাপন

বুধবার (১৯ মার্চ) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো,বৃষ্টি,বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। তাছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা,চট্টগ্রাম,খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা,ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো,বৃষ্টি,বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়াও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

 এ ছাড়াও আবহাওয়া অধিদপ্তর আরও জানায় আগামী ৫ দিনের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD