Logo

সারা দেশে তাপমাত্রা বাড়ার আভাস

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৫ মার্চ, ২০২৫, ২৩:২৭
সারা দেশে তাপমাত্রা বাড়ার আভাস
ছবি: সংগৃহীত

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর  জানিয়েছে আগামী কয়েকদিন ঢাকাসহ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।


আরও পড়ুন: দেশজুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস আবহাওয়া অধিদপ্তরের


মঙ্গলবার (২৫ মার্চ) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।


পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।


বুধবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পেতে পারে।


আবহাওয়া অফিস আরও জানায়, বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আরও পড়ুন: সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস


এ ছাড়া আগামী পাঁচ দিনে আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে  আবহাওয়া অধিদপ্তর।


এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD