Logo

গাজীপুরে ট্রেনের পাওয়ার কারে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
৩ এপ্রিল, ২০২৫, ২৩:০৮
গাজীপুরে ট্রেনের পাওয়ার কারে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ রেল রুট দিয়ে শ্রীপুর রেলস্টেশন অতিক্রমের পরপরই সাত খামাইর স্টেশনের কাছে গেলে পাওয়ার কারে আগুন লাগে

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুরের সাত খামাইর রেল স্টেশনের কাছে জামালপুরগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন লাগলে সাতখামার স্টেশনের কাছে থামানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে ট্রেনটি ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে যাত্রা করে। ট্রেনটি সকাল সাড়ে নয়টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকা-ময়মনসিংহ রেল রুট দিয়ে শ্রীপুর রেলস্টেশন অতিক্রমের পরপরই সাত খামাইর স্টেশনের কাছে গেলে পাওয়ার কারে আগুন লাগে। সাতখাইর স্টেশনটি বন্ধ থাকায় সেখানে তাৎক্ষণিক যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। বিষয়টি ঢাকায় জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্তব্যরত ফায়ার ফাইটার রেজাউল করিম জানান, ট্রেনে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

জেবি/ এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD