Logo

অপ্রতিমের বাবার পাশে নুর, ফোনে দিলেন ন্যায়বিচারের আশ্বাস

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
২২ সেপ্টেম্বর, ২০২৬, ২২:৪৬
অপ্রতিমের বাবার পাশে নুর, ফোনে দিলেন ন্যায়বিচারের আশ্বাস
ছবি: সংগৃহীত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের সঙ্গে ফোনে কথা বলে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন নুরুল হক নুর। এর আগে বিকেলে কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল অপ্রতিমের বাবা ও মায়ের গন্ধমতির বাসায় গিয়ে তাদের সঙ্গে দেখা করেন।

এ সময় অপ্রতিমের বাবাকে ফোনে নুরুল হক নুর বলেন, ‘অপ্রতিমের বিষয়টি দেশব্যাপী আলোচিত হয়েছে। আপনারা খুব কষ্টে আছেন। আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। তবে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। আপনারা দেখেছেন, সরকার পুলিশের মাধ্যমে কীভাবে অ্যাকশন নিয়েছে। আমরা আপনার পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আমরা জানি না কবে কোন আইনে দুজন আসামিকে শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে। তাদের ডিএনএ পরীক্ষা করা হোক। প্রয়োজনে আইন পরিবর্তন করে তাদের বিচার নিশ্চিত করা হোক।’

এসময় গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলার সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জয়নাল মাজহারি, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি রাসেল হোসেন, মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাইফ আহমেদ তানজিদ এবং সেক্রেটারি নাইম জামান উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD