ফরিদগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত

চাঁদপুরের ফরিদগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ফরিদগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন—সিএনজিচালিত অটোরিকশার চালক তাজুল ইসলাম কালু (৪০) এবং যাত্রী সালমা আক্তার (১৯) ও মেহজাবিন আক্তার (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের পর অটোরিকশাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বিজ্ঞাপন
দুর্ঘটনার খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।








