Logo

শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২২ সেপ্টেম্বর, ২০২৬, ২২:৫৫
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লসনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লসনা এলাকায় যাত্রীবাহী বাস আলম এশিয়ার সঙ্গে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত সিএনজির ভেতর থেকে তিনজনকে উদ্ধার করেন। পরে তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাভিদ বলেন, রাত সোয়া ৯টার দিকে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। তাদের সবার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। একজনের পা ভেঙে গেছে।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এখনো তাদের কোনো স্বজন হাসপাতালে আসেননি। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই সিএনজিতে করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD