Logo

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি

profile picture
জনবাণী ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৫, ২২:৫০
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি
ছবি: সংগৃহীত

যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে সভা কক্ষে ঢুকতে দেখা যায়

বিজ্ঞাপন

সংস্কার ইস্যুতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

শনিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে সকাল ১০টার এ বৈঠকে যোগ দেয় দলটির নেতারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে সভা কক্ষে ঢুকতে দেখা যায়।

এর আগে, গত ২৩ মার্চ সংস্কার কমিশনের সুপারিশের ওপর জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত দেয় এনসিপি। কমিশনের দেওয়া ১৬৬টি প্রস্তাবের মধ্যে ২২টির সঙ্গে দ্বিমত পোষণ করেছে দলটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন ও সংবিধান–সম্পর্কিত বিষয়গুলোর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন বলেও জানিয়ে দিয়েছে এনসিপি।

২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে তরুণদের দলটি যাত্রা শুরু করে। এরপর থেকেই রাজনীতির মাঠে সরব দলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD