Logo

দেশের ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

profile picture
জনবাণী ডেস্ক
২০ এপ্রিল, ২০২৫, ০৩:২৭
দেশের ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে

বিজ্ঞাপন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ৮টি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

শনিবার (১৯ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচদিন টানা দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD