লালমনিরহাটে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ছয় দফা বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বিজ্ঞাপন
প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণা, রেজিস্ট্রেশন স্থগিত আদেশ প্রত্যাহার, অফিস সহায়ক নিয়োগ সহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি জমা দিয়েছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা।
বিজ্ঞাপন
রবিবার (২০ এপ্রিল) বেলা ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি লালমনিরহাট।
বিজ্ঞাপন
মানববন্ধন শেষে ছয় দফা বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির সভাপতি আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ আন্দোলনরত শিক্ষকবৃন্দ।
বিজ্ঞাপন
এসডি/








