Logo

প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় গ্রেফতার ৩

profile picture
জনবাণী ডেস্ক
২১ এপ্রিল, ২০২৫, ২২:০২
প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় গ্রেফতার ৩
ছবি: সংগৃহীত

এই তিনজন হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিলো এবং সিসি ক্যামেরাতেও তাদের গতিবিধি দেখা গেছে।

বিজ্ঞাপন

রাজধানীর বনানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আল আমিন সানি (১৯) এবং  আলভী হোসেন জুনায়েদ (১৯)।

বিজ্ঞাপন

সোমবার (২১ এপ্রিল) সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার গ্রেপ্তারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রাসেল সরোয়ার বলেন, গ্রেফতার এই তিনজন এজাহারভুক্ত আসামি নয়। তবে এই তিনজন হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিলো এবং সিসি ক্যামেরাতেও তাদের গতিবিধি দেখা গেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সোমবার ভোরে মহাখালী ওয়ারলেস গেটসহ আশপাশে এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

এই তিনজনকে রিমান্ডে নিয়ে হত্যাকাণ্ডে কারা জড়িত এবং কী নিয়ে হত্যা সবকিছু জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

বনানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় ১৯ এপ্রিল রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এজাহারভুক্ত আসামিরা হলেন, মেহেরাজ ইসলাম (২০), মো. মাহাথির হাসান (২০),আবু জহর গিফফারি পিয়াস (২০), সোবহান নিয়াজ তুষার (২৪), হৃদয় মিয়াজি (২৩), রিফাত (২১), আলী (২১) ও ফাহিম (২২)। এ ছাড়া এ মামলায় অজ্ঞাত পরিচয়ের আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD