Logo

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

profile picture
জনবাণী ডেস্ক
২৩ এপ্রিল, ২০২৫, ০৬:২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

এ ছাড়াও সাইডলাইনে বিভিন্ন বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

কাতার সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাউদ বিন শেরিদা আল কাবি সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) দোহায় আয়োজিত আর্থনা সম্মেলনের সাইডলাইনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় কাতার থেকে আরও অধিক পরিমাণে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, সোমবার (২০ এপ্রিল) চার দিনের রাষ্ট্রীয় সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২১ এপ্রিল) আর্থনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একটি প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। এ ছাড়াও সাইডলাইনে বিভিন্ন বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD