Logo

রাজধানীর পল্লবীতে দিনে দুপুরে ভয়াবহ চুরি

profile picture
জনবাণী ডেস্ক
১ মে, ২০২৫, ২৩:০৩
রাজধানীর পল্লবীতে দিনে দুপুরে ভয়াবহ চুরি
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে দিনে দুপুরে ভয়াবহ চুরি

বিজ্ঞাপন

রাজধানীর পল্লবীতে ফাঁকা বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ লুট করে নেয় চোর সদস্যরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টা ৫৫ মিনিট থেকে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা চোরেরা তার বাসার তালা ভেঙে ভিতরে ঢুকে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 

বিজ্ঞাপন

ভুক্তভোগী মো. হাবিবুরাহ জানান, তিনি ও তার পরিবার ঈদের কেনাকাটার জন্য বাসা ফাঁকা রেখে মার্কেটে গিয়েছিলেন। চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে ছিল নগদ ৪ লক্ষ টাকা, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং মূল্যবান কাগজপত্র।

বিজ্ঞাপন

এ সময় তিনি আরও বলেন, এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সংরক্ষণ করা হয়েছে, যেখানে চোরের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। ভুক্তভোগী জানিয়েছেন, ঈদের পরে তার বিয়ে ছিল, এবং এই চুরির ফলে তার ও পরিবারের সব সঞ্চয় শেষ হয়ে গেছে।

তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন, ভিডিওটি দেখে যদি কেউ চোরকে চিনে থাকেন তাহলে যেন দয়া করে থানায় অথবা সরাসরি তাকে জানান। সামান্য একটি সহায়তা তার জীবনে আবারো স্বপ্ন ফেরাতে পারে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD