Logo

৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্কতা জারি

profile picture
জনবাণী ডেস্ক
১২ মে, ২০২৫, ২২:৪৭
৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকাসহ  দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি করেছে এ সংস্থাটি।

বিজ্ঞাপন

সোমবার (১২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১২ মে) সন্ধ্যা ৬টার মধ্যে পাবনা, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসের তথ্যানুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে দমকা হাওয়াসহ বজ্রপাত/বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রা দেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD