Logo

মহেশপুর বিজিবি ট্রেন থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মে, ২০২৫, ২২:৫৪
মহেশপুর বিজিবি ট্রেন থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার
ছবি: সংগৃহীত

রেলিং হতে স্কুলব্যাগের মধ্যে মালিকবিহীন অবস্থায় ২.০৩২ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ঝিনাইদহে মহেশপুর ৫৮ বিজিবি ট্রেন থেকে দুই কেজি বিক্রয় নিষিদ্ধ হেরোইন উদ্ধার করেছে। 

বুধবার (১৪ মে) রাত সাড়ে ৭টার সময় কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে খুলনাগামী কপোতাক্ষ ট্রেন থেকে মালিকবিহীন এ মাদক জব্দ করে তারা। এরপর রাত সাড়ে ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাদপুর রেলস্টেশনে চেকপোস্ট বসায় ৫৮ বিজিবির সদস্যরা। এ সময় রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের ছ-বগিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫ ও ৬ নম্বর সিটের ওপরে ব্যাগ রাখার রেলিং হতে স্কুলব্যাগের মধ্যে মালিকবিহীন অবস্থায় ২.০৩২ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম আরও বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD