অবৈধ খাল ভরাট ও ড্রেন বন্ধে কিশোরগঞ্জে মানববন্ধন

অবৈধভাবে খাল ভরাট ও ড্রেন-কালভার্ট বন্ধ করে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের দাবীতে কিশোরগঞ্জ জেলা-এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
বিজ্ঞাপন
কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখা ও সদর উপজেলার সতাল এলাকার স্থানীয় জনগণ।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় শুরু হওয়া মানববন্ধন মূল সতাল ভট্টচার্য্যপাড়া এলাকায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট হামিদা বেগম, তিনি বলেন, “অবৈধভাবে খাল ভরাট ও ড্রেন-কালভার্ট বন্ধ করার কারণে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এবং বসবাস অযোগ্য হয়ে পড়ছে।
বিজ্ঞাপন
বর্ষা মৌসুমে মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান হাটুপানি ও বুকপানিতে তলিয়ে যায়, যা কোনভাবেই বাসযোগ্য জীবন হতে পারে না। কিছু অসাধু প্রভাবশালী চক্র খাল ও ড্রেন ভরাট করে জনদূর্ভোগ সৃষ্টি করছে।”
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল বলেন, “প্রভাবশালীরা সরকারী জায়গায় অবস্থিত খাল, ড্রেন ও নর্দমা ভরাট করে বসতবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণ করছে। ফলে এলাকার মানুষ বর্ষায় দীর্ঘদিন ধরে মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছে। এই ধরনের অবৈধ কর্মকাণ্ড রাষ্ট্রীয় অপরাধের মধ্যে পড়ে।”
বিজ্ঞাপন
স্থানীয় কয়েকজন বাসিন্দাও বক্তব্যে কৃত্রিম জলাবদ্ধতার কারণে সৃষ্ট জনভোগান্তির কথা তুলে ধরেন।
মানববন্ধন চলাকালে বক্তারা জলাবদ্ধতা নিরসনে খাল ও নর্দমা পুনঃখনন, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভরাট রোধসহ কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। মানববন্ধনের শেষে সংগঠনটি জেলা প্রশাসকের কাছে এই দাবীগুলো স্মারকলিপি আকারে প্রদান করে।








