Logo

বাউফলে ইউপি প্রতিনিধিদের সঙ্গে ড. মাসুদ এমপির মতবিনিময় সভা

profile picture
উপজেলা প্রতিনিধি
বাউফল, পটুয়াখালী
৫ মার্চ, ২০২৬, ১৬:১৬
বাউফলে ইউপি প্রতিনিধিদের সঙ্গে ড. মাসুদ এমপির মতবিনিময় সভা
ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলা-এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবদের সঙ্গে মতবিনিময় সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-২ (বাউফল) আসনের জাতীয় সংসদ সদস্য।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ এমপি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন।

বিজ্ঞাপন

জনগণের প্রত্যাশা পূরণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বাউফলের উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে আরও গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তৃণমূল জনপ্রতিনিধিদের আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইউনিয়ন পরিষদই সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সবচেয়ে কার্যকর মাধ্যম।

বিজ্ঞাপন

জনগণের আস্থা অর্জন করতে হলে চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্টদের সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, মানুষের প্রত্যাশা ও সমস্যাকে গুরুত্ব দিয়ে কাজ করলে স্থানীয় সরকার ব্যবস্থার প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

মতবিনিময় সভা শেষে চেয়ারম্যান, সদস্য ও সচিবদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD