Logo

মারামারি থামাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
৫ মার্চ, ২০২৬, ১৭:৩৩
মারামারি থামাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু
ফাইল ছবি।

লক্ষ্মীপুরের রায়পুরে দুই রিকশাচালকের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে কিল-ঘুষির আঘাতে বেল্লাল হোসেন মিশরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত বেল্লাল হোসেন রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও  ‎প্রত্যক্ষদর্শীরা জানায়, রিকশা দাঁড় করানো নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন আরমান ও কবির মোহরি নামে দুই রিকশাচালক। একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা। ঘটনাটি দেখতে পেয়ে যুবদল নেতা বেল্লাল তাদের থামাতে যান। এসময় আরমান ক্ষিপ্ত হয়ে বেল্লালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে গুরুতর আহত হন বেল্লাল। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। 

বিজ্ঞাপন

বেল্লালের মৃত্যুর এ ঘটনায় পালিয়ে গেছেন অভিযুক্ত আরমান। তিনি রায়পুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের শাহ আলম বয়াতির ছেলে ও পেশায় রিকশাচালক। তাকে গ্রেপ্তারে বিকেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে উত্তেজিত জনতা। 

বেল্লালের ছোট ভাই হেলাল হোসেন বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

বিজ্ঞাপন

এ বিষয়ে রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান জানান, নিহতের পরিবারের সদস্যদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুরো ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD