Logo

নওগাঁ সীমান্ত থেকে ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

profile picture
জনবাণী ডেস্ক
১৯ মে, ২০২৫, ০৩:০৫
নওগাঁ সীমান্ত থেকে  ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি
ছবি: সংগৃহীত

বাদদিঘী গ্রামের মাঠ থেকে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নওগাঁর পত্নীতলার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি। 

বিজ্ঞাপন

রবিবার (১৮ মে) সকালে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভোরে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি এলাকার কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার সুবেদার মো. আইয়ুব আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭১/৭-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠ থেকে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া 

ফেন্সিডিলের  সিজার  মূল্য আনুমানিক ২ লক্ষ্য ৪৩ হাজার টাকা।  

বিজ্ঞাপন

পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নওগাঁ এবং জয়পুরহাট সীমান্তে গরু মাদক পাচার সহ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD