Logo

আগামীকাল টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

profile picture
জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
৬ মার্চ, ২০২৬, ১৬:১১
আগামীকাল টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পৌরসভা ও কয়েকটি ইউনিয়নে আগামীকাল শনিবার (৭ মার্চ) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই সাময়িক বিভ্রাট ঘটবে, জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনে অত্যন্ত জরুরি সংস্কার কাজ সম্পন্ন করতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

বিভাগের কর্মকর্তারা জানান, মূল লক্ষ্য হচ্ছে সঞ্চালন লাইনের ত্রুটিমুক্ত রাখা এবং আসন্ন গরমের মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। নির্ধারিত সময়ে কাজ শেষ হলে বিকেল ৩টার আগেই বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে। তবে কোনো জটিলতা দেখা দিলে সময় কিছুটা বাড়তে পারে।

বিজ্ঞাপন

গ্রাহকদের আগে থেকেই বিকল্প আলো এবং পানির পাম্পসহ গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক কাজগুলো সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD