Logo

সত্যতা ও নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ প্রকাশের আহ্বান জিরুনা ত্রিপুরার

profile picture
জনবাণী ডেস্ক
২২ মে, ২০২৫, ০৬:২২
সত্যতা ও নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ প্রকাশের আহ্বান জিরুনা ত্রিপুরার
ছবি: সংগৃহীত

সত্যতা ও নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ প্রকাশের আহ্বান জিরুনা ত্রিপুরার

বিজ্ঞাপন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেছেন, সমাজে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তাঁদের নিরপেক্ষ, তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের প্রয়োজনীয়তা রয়েছে। সেজন্য সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নৈতিকতা, সত্যতা এবং নিরপেক্ষতা বজায় রাখার গুরুত্ব দিতে হবে। 

মঙ্গলবার (২০ মে) খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সঙ্গে ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, কংজপ্রু মারমা, শহিদুল ইসলাম সুমন ও ধনেশ্বর ত্রিপুরা।

বিজ্ঞাপন

মতবিনিময়কালে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সংগঠনের কর্মকাণ্ড, বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কল্যাণ তহবিলের জন্য চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা নগদ ১ লক্ষ টাকার অনুদান প্রদান করেন।

এ সময় চেয়ারম্যান জিরুনা বলেন, “আমি নতুন, ভুলত্রুটি হলে আমাকে জানান। আমি খাগড়াছড়ির মানুষ, আপনারাও খাগড়াছড়ির মানুষ। সহযোগিতা চাই আপনাদের কাছ থেকে, যেন একসঙ্গে কাজ করতে পারি।”

বিজ্ঞাপন

সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপু, সাবেক সাধারণ সম্পাদক কানন আচার্য্য, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজুসহ গণমাধ্যমকর্মীরা।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD