বিআরটিসির চেয়ারম্যান হলেন আব্দুল লতিফ মোল্লা

আগে তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত ছিলেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন আব্দুল লতিফ মোল্লা। এর আগে তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত ছিলেন।
সোমবার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে জানানো হয়, পানি সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লাকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান পদে প্রেষণে পদায়ন করা হলো। তার চাকরি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ন্যাস্ত করা হলো।
বিজ্ঞাপন
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এসডি/
বিজ্ঞাপন








