Logo

নওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
২৯ মে, ২০২৫, ০৫:৫৬
নওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

নওগাঁয় চারটি সাংবাদিক সংগঠনের যৌথ আয়োজনে মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

নওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ম্যাচে দাপুটে জয় অর্জন করেছে প্রিন্ট মিডিয়া। ইলেক্ট্রনিক মিডিয়াকে ৪-২ গোলে হারিয়েছে প্রিন্ট মিডিয়া। নওগাঁয় চারটি সাংবাদিক সংগঠনের যৌথ আয়োজনে মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। 

বুধবার (২৮ মে) নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নওগাঁ জেলা প্রেস ক্লাব,  জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও জেলা রিপোর্টার্স ইউনিটির যৌথ আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। 

বুধবার (২৮ মে) বিকেল ৪টায় এই ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন ।  

বিজ্ঞাপন

খেলা শেষে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার দুই  দলের খেলোয়ারদের মাঝে পুরুষ্কার তুলে দেন।

বিজ্ঞাপন

মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আহবায়ক ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম বলেন, জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের মধ্যে পারস্পারিক সৌহার্দপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এখানে প্রতিযোগিতার মনোভাবের চেয়ে ভাতৃত্ববোধ বেশি দেখাটাই আনন্দের। 

মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব আব্দুর রউফ পাভেল বলেন, এই ফুটবল ম্যাচ সাংবাদিকদের জন্য একটি মিলনমেলা। এই ম্যাচকে ঘিরে সাংবাদিনওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

কদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে৷ এই আয়োজনে চারটি সাংবাদিক সংগঠনের গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সভাপতি আজাদ হোসেন মুরাদ বলেন, এই ম্যাচকে ঘিরে সাংবাদিকদের মধ্যে কয়েকদিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। আজকে খুবই আনন্দঘন পরিবেশে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD