Logo

হ্যামস্ট্রিং চোটে মাঠের বাইরে রোনালদো

profile picture
ক্রীড়া ডেস্ক
৪ মার্চ, ২০২৬, ১৫:২১
হ্যামস্ট্রিং চোটে মাঠের বাইরে রোনালদো
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে নতুন দুশ্চিন্তার খবর পেলেন ভক্তরা—হ্যামস্ট্রিং চোটে পড়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ক্লাব আল-নাসর আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

শনিবার আল-ফেইহার বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে পেনাল্টি মিস করেন রোনালদো। ম্যাচের শেষ দিকে পায়ে অস্বস্তি অনুভব করলে ৮১ মিনিটে তাকে তুলে নেওয়া হয়। বুধবার (৪ মার্চ) ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন এবং নিয়মিত তার শারীরিক অবস্থা মূল্যায়ন করা হবে।

ম্যাচ শেষে কোচ জর্জ জেসুস জানান, রোনালদো ‘মাসল ফ্যাটিগ’-এ ভুগছিলেন। ঝুঁকি এড়াতেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তবে চোটটি কেবল পেশিতে চাপ নাকি টিস্যু ক্ষত—এ বিষয়ে ক্লাব স্পষ্ট কিছু জানায়নি। এক প্রকাশিত ছবিতে ৪১ বছর বয়সী তারকাকে জিমে হালকা অনুশীলন করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই তিনি ফিট হয়ে উঠতে পারেন।

বিজ্ঞাপন

এই জয়ের ফলে আল-নাসর ৬১ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠেছে, দুই পয়েন্টে পিছিয়ে রয়েছে আল-আহলি। চলতি মৌসুমে রোনালদোর গোলসংখ্যা ২১, যা তাকে লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা করেছে। সর্বোচ্চ ২৩ গোল করেছেন আল-আহলির ইংলিশ ফরোয়ার্ড ইভান টনি।

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কিছু ম্যাচ স্থগিত হওয়ায় চোট থেকে সেরে ওঠার জন্য বাড়তি সময় পাচ্ছেন রোনালদো। সামনে রয়েছে বড় মঞ্চ—বিশ্বকাপ। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আসরে তিনি ইতিহাস গড়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে নামতে পারেন।

বিজ্ঞাপন

এদিকে, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে তার ব্যক্তিগত বিমান সৌদি আরব ছেড়েছে বলে গুঞ্জন উঠেছে। তবে তিনি নিজে তাতে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মধ্যেও রোনালদোকে ঘিরে ভক্তদের আগ্রহ ও উদ্বেগ দুই-ই সমানতালে চলছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD