Logo

রাঁচিতে ট্রাফিক আইন ভেঙে জরিমানা গুনলেন ধোনি

profile picture
ক্রীড়া ডেস্ক
৪ মার্চ, ২০২৬, ১৩:৫৬
রাঁচিতে ট্রাফিক আইন ভেঙে জরিমানা গুনলেন ধোনি
ছবি: সংগৃহীত

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আবারও আইনি জটিলতায় জড়ালেন। এবার রাঁচিতে অতিরিক্ত গতিতে মোটরবাইক চালানোর অভিযোগে তাকে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরে নিজের বাসভবনের কাছাকাছি একটি ট্রাফিক মনিটরিং সিস্টেমে ধোনির বাইকের গতি নির্ধারিত সীমার চেয়ে বেশি ধরা পড়ে। পরে মোটরযান আইনের ১৮৩ ধারা অনুযায়ী তার নামে ই-চালান ইস্যু করা হয়। এ ঘটনায় তাকে এক হাজার রুপি জরিমানা গুনতে হয়েছে।

ঘটনাটি ছোট হলেও ধোনির মতো তারকা ক্রিকেটারের নাম জড়িত থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ভক্তই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে রাঁচিতে একটি আবাসিক প্লট ব্যবহারের অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ড স্টেট হাউজিং বোর্ড ধোনির কাছে আইনি নোটিশ পাঠায়। অভিযোগ ছিল, শুধুমাত্র আবাসিক ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া জমি বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে।

যদিও এসব বিষয়ে ধোনির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD