Logo

ঈদের ফিরতি যাত্রায় মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুন, ২০২৫, ২৩:৪১
ঈদের ফিরতি যাত্রায় মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের
ছবি: সংগৃহীত

ঈদের ফিরতি যাত্রায় মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। করোনা সংক্রমণের হার বাড়ছে উল্লেখ করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে এই অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ অনুরোধ করা হয়েছে।

রবিবার (৮ জুন) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালের শুরুর দিকে বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। এরপর থেকে দেশে কয়েক দফায় সংক্রমণ বেড়েছে এবং জনস্বাস্থ্য সংকট সৃষ্টি হয়েছে। সরকারিভাবে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং জনসমাগম এড়ানোসহ স্বাস্থ্যবিধি পালনের নির্দেশনা দেওয়া হয়। তবে সময়ের সাথে সাথে সংক্রমণ হ্রাস পাওয়ায় এসব বিধিনিষেধ অনেকাংশে শিথিল করা হয়।

বিজ্ঞাপন

সম্প্রতি দেশে আবারও কোভিড-১৯ সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী হতে দেখা গেছে। এরপরই আবার সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD