Logo

সচিবালয়ে আবারও বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুমকি

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুন, ২০২৫, ০৪:৩৮
সচিবালয়ে আবারও বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুমকি
ছবি: সংগৃহীত

পরে একটি প্রতিনিধিদল উপদেষ্টা শারমীন এস মুরশিদ বরাবর স্মারকলিপি দিতে যায়

বিজ্ঞাপন

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫— বাতিলের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ের ভেতর আবারও জমায়েত হয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আন্দোলনরত কর্মচারীরা।

বুধবার (১৮ জুন) সচিবালয়ের ভেতরে বিক্ষোভ শেষে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বরাবর স্মারকলিপি দেওয়ার সময় এই মন্তব্য করেন তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পূর্বঘোষণা অনুযায়ী, কর্মচারীরা মিছিল করে সচিবালয়ের ছয় নম্বর ভবনের নিচে কিছুসময় অবস্থান নেন। সেখানে তারা সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে একটি প্রতিনিধিদল উপদেষ্টা শারমীন এস মুরশিদ বরাবর স্মারকলিপি দিতে যায়।

এর আগেও তারা অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন। ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ বাতিলের দাবিতে পবিত্র ঈদুল আজহার আগে থেকে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। তারা বিক্ষোভ, কর্মবিরতি ও স্মারকলিপি দেওয়ার মতো কর্মসূচি পালন করছেন।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD