শহীদদের দলীয়করণ করলে তাদের অবমূল্যায়ন করা হবে: ডা. জাহিদ হোসেন

জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেবেন
বিজ্ঞাপন
আওয়ামী লীগ যেমন মুক্তিযোদ্ধাকে দলীয়করণ করেছিল, তেমনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের যদি দলীয়করণ করেন তাহলে তাদের অবমূল্যায়ন করা হবে বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেডএম জাহিদ হোসেন।
শনিবার (২১ জুন) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় সরকারের উদ্দেশ্যে ডা. জাহিদ বলেন, ৫ আগস্টের পর জনগণ আপনাদের দায়িত্বে বসিয়েছে দেশে সুষ্ঠু নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন আয়োজন করার জন্য। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নির্বাচনের জন্য অত্যন্ত প্রয়োজন, বিচারালয়, প্রসাশন, নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেবেন। জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেবেন।
সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা আরও বলেন, ৮ আগস্ট আপনাদের দয়িত্ব দেওয়ার পর থেকে আজ প্রায় ১০ মাস হতে চললো। কয়েকদিন পর বর্ষপূর্তি হবে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের জানতে ইচ্ছা হয়- আপনারা আবু সাঈদ ও মুগ্ধর কথা বলেন। কিন্তু আমাদের সকল শহীদদের কথা বার বার বলতে হবে। কিন্তু শহীদদের যদি আপনারা আওয়ামী লীগের মতো দলীয়করণ করেন, তাহলে শহীদদের অবমূল্যায়ন করা হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা আবারও বলতে চাই দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে।
সংগঠনের আহ্বায়কসৈয়দ আব্দুল আহমেদের সভাপতিত্বে সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এমএল/








