Logo

মে মাসে চাঙা, জুনে ধাক্কা,তবুও ইতিহাস গড়ল রপ্তানি আয়

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৫, ০৩:৩৯
মে মাসে চাঙা, জুনে ধাক্কা,তবুও ইতিহাস গড়ল রপ্তানি আয়
ছবি: সংগৃহীত

যা আগের অর্থবছরের (২০২৩-২৪) তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি।

বিজ্ঞাপন

গেল ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পণ্য রপ্তানি করে ৪৮ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে, যা আগের অর্থবছরের (২০২৩-২৪) তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি। আগের অর্থবছরে রপ্তানি আয় ছিল ৪৪ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বুধবার (২ জুলাই) এ তথ্য প্রকাশ করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইপিবির প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসে এককভাবে রপ্তানি আয় হয়েছে ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার। এর আগের মাস মে’তে আয় হয়েছিল ৪ দশমিক ৭৪ বিলিয়ন ডলার, যেখানে ১১ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি দেখা গিয়েছিল।

তবে জুন মাসে ঈদুল আজহার দীর্ঘ ছুটি এবং মাসের শেষে দুই দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে রপ্তানিতে রপ্তানি আয় ৬ শতাংশের বেশি কমেছে। অপরদিকে ২০২৪-২৫ অর্থবছরের (জুলাই ২০২৪–জুন ২০২৫) জুন মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমেছে।

বিজ্ঞাপন

যদিও এপ্রিল মাসে কিছুটা ধীরগতির পর মে মাসে রপ্তানি খাতে গতি ফিরে আসে, যা পুরো অর্থবছরের প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD