Logo

এবার ইয়েমেনে হামলার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৫, ০৪:৫৯
এবার ইয়েমেনে হামলার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর
ছবি: সংগৃহীত

ইয়েমেনে (সাপের) বাকি দেহে আঘাত করা হবে

বিজ্ঞাপন

ইরানে সদ্যই শেষ হওয়া সংঘাতের পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

বৃহস্পতিবার (০৩ জুলাই) সামাজিক যেগাাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কাৎজ জানান, “ইয়েমেনের পরিণতি হবে তেহরানের মতো। আমরা তেহরানে সাপের মাথায় আঘাত হেনেছি। ইয়েমেনে (সাপের) বাকি দেহে আঘাত করা হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

“ইসরায়েলের বিরুদ্ধে যে হাত উঠবে, সেই হাত কেটে ফেলা হবে”, এক্সবার্তায় হঁশিয়ারিও দেন তিনি।

টানা ১২ দিন সংঘাতের পর মঙ্গলবার (২৪ জুন) ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হয় ইসরায়েলের। তারপর গত ৯ দিনে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের অর্ধেক অংশ নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলতে পেরেছে ইসরায়েলের সেনাবাহিনী। সর্বশেষ বুধবার (০২ জুন) ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। সেই ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট বা ধ্বংস করার পর এক্সে এই হুমকি দিয়েছেন কাৎজ। সূত্র: আনাদোলু এজেন্সি।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD