Logo

সৈকতে গোসলে নেমে ভেসে গেল চবির ৩ শিক্ষার্থী, ১ জনের মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুলাই, ২০২৫, ২২:১৮
সৈকতে গোসলে নেমে ভেসে গেল চবির ৩ শিক্ষার্থী, ১ জনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরও দুই শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০ টার দিকে হিমছড়ি সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত শিক্ষার্থী হলেন ঢাকা মিরপুরের এ/৭ পল্লবী দক্ষিণের বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে সাদমান রহমান সাবাব (২১)।

নিখোঁজ অপর দুজন হলেন বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান ও বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ।

বিজ্ঞাপন

সী সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, ৫ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসে। তারা সবাই চট্টগ্রাম।বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগের শিক্ষার্থী। তারা সকালে হিমছড়ি সৈকতে যায়। যার মধ্যে দুজন বাঁধের উপরে বসে ছিল আর বাকি ৩ জন বাঁধের নিচে নেমে গোসল নামে। এসময় ঢেউয়ের তোড়ে সাগরে ভেসে যায়। যার মধ্য সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুজন নিখোঁজ রয়েছে।

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

ইমতিয়াজ আহমেদ বলেন, বৃষ্টি আর আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মী উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সাবাব নামের এক শিক্ষার্থী মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজন শিক্ষার্থীকে উদ্ধারে তল্লাশী চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD