Logo

সাভারে ভূমি কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুলাই, ২০২৫, ০৫:২৬
সাভারে ভূমি কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা
ছবি: সংগৃহীত

খলকৃত সরকারি জমি উদ্ধারের নোটিস প্রধানকালে ভুমিদস্যু ও সন্ত্রাসীদের হামলার শিকার

বিজ্ঞাপন

সাভার তেতুলঝোড়া ইউনিয়ন শ্যামলাসি মৌজার দখলকৃত সরকারি জমি উদ্ধারের নোটিস প্রধানকালে ভুমিদস্যু ও সন্ত্রাসীদের হামলার শিকার হয় সাভার থানাধীন ফুলবাড়িয়া সহকারী ভূমি কর্মকর্তারা মো. জাহাঙ্গীর আলম।

বুধবার ( জুলাই) দুপুরে সাভার শ্যামলাসি মৌজার কলাতিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম।

বিজ্ঞাপন

হামলায় শিকার আহত ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বিনুটিয়া গ্রামের নূরমোহাম্মদের ছেলে।

ঘটনার বিষয়ে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তারা জানান,দীর্ঘ দিন ধরেই ওই এলাকায় একটি মহল সরকারি খাস জমি দখল করে ভোগ দখল করে আসছিলেন। সেই জমি অবৈধ দখলদার থেকে উচ্ছেদে নোটিশ দিতে ভূমি অফিসের  কর্মকর্তা কর্মচারী সেখানে যাওয়া মাত্রই তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় এক পর্যায়ে অন্যরা দৌড়ে নিরাপদ দূরত্বে চলে গেলেও ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীরকে ধরে তার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। এ ছাড়াও গণপিটুনীর মতো পরিস্থিতি তৈরি করে সারা দেহে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করে।

বিজ্ঞাপন

এদিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা.মিরাজুর রেহান পাভেল জানান,আহত ভূমি কর্মকর্তার অবস্থা গুরুতর।সারা দেহে জখম অবস্থায় তাকে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং জরুরী ভিত্তিতে তাকে সিটি স্ক্যান করানো হচ্ছে।

বিজ্ঞাপন

এরকম ‘মব’তৈরি করে সরকারি কর্মকর্তাদের হামলার বিষয়ে স্থানীয় কর্মকর্তা কর্মচারীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।  অন্যায় ভাবে এরকম হামলাকারীদের আইনের আওতায় আনার দাবী জানান।

এ ব্যাপারে সাভার মডেল থানায় ওসি জুয়েল মিয়া বলেন, হামলার ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD