Logo

আলোচনায় সাইফউদ্দিন, বাংলাদেশের সম্ভাব্য একাদশ

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৫, ২৪:০০
আলোচনায় সাইফউদ্দিন, বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইতিমধ্যেই টেস্ট এবং ওয়ানডে সিরিজে ব্যর্থ হয়েছে। এখন পাল্লেকেলেতে টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা।

বিজ্ঞাপন

তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছে বাংলাদেশ দল। সেখানে টেস্ট ও ওয়ানডে সিরিজে ইতোমধ্যে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এবার পাল্লেকেলেতে টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা।

বৃহস্পতিবার (১০ জুলাই) সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

বিজ্ঞাপন

এই ম্যাচ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ দলের একাদশ নির্বাচন। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বেশ কিছু পরিবর্তন এনেছে ম্যানেজমেন্ট। দলে ফিরেছেন দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ, যারা পাকিস্তান সিরিজে ছিলেন না।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে নিশ্চিতভাবেই ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ওয়ানডেতে দল ব্যর্থ হলেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তারা। তিনে দেখা যাবে টাইগার অধিনায়ক লিটন কুমার দাসকে।

বিজ্ঞাপন

চারে তাওহীদ হৃদয় অটোচয়েজ। পাঁচে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। পাকিস্তানের বিপক্ষে তেমন কিছু করতে না পারলেও পাল্লেকেলেতে তার ৪ওভার খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সঙ্গে ব্যাটিং তো আছেই। ছয়ে জাকির আলী ও সাতে দেখা যেতে পারে অলরাউন্ডার সাইফউদ্দিনকে। 

বিজ্ঞাপন

দীর্ঘ দিন পর আবারও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ক্রিকেটার। এর আগে গত বছর জিম্বাবুয়ে সিরিজে ভালো করে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছিলেন না তিনি। তবে এবার নিজেকে প্রমাণ করতে চান এই টাইগার অলরাউন্ডার।

আট নম্বরে রয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আর পেস ইউনেটকে নেতৃত্ব দিবেন অভিজ্ঞ তাসকিন আহমেদ। তার সঙ্গে থাকবেন মোস্তাফিজুর রহমান ও তরুণ তানজিম হাসান সাকিব।

বিজ্ঞাপন

সম্ভাব্য একাদশ (বাংলাদেশ):

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD