Logo

নিরাপদে গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুলাই, ২০২৫, ০৪:৪৩
নিরাপদে গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা
ছবি: সংগৃহীত

নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় নিরাপদে গোপালগঞ্জ ছেড়েছেন।

বিজ্ঞাপন

গোপালগঞ্জে সমাবেশ শেষে অবরুদ্ধ হয়ে পড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় নিরাপদে গোপালগঞ্জ ছেড়েছেন।

বুধবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এনসিপির অন্তত ১৫-১৬টি গাড়ির বহর বেরিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন।

বিজ্ঞাপন

এই বহরে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ দলের শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন

জানা যায়, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে দলটির কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুর আড়াইটার দিকে যখন এনসিপি নেতাদের গাড়িবহর শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা অতিক্রম করার চেষ্টা করে, সেই সময় তাদের ওপর ইটপাটকেল হামলা শুরু হয়।

এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে যোগ দিয়েছেন ৪ প্লাটুন বিজিবি সদস্য। এর আগে সমাবেশস্থলেও হামলা করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ। 

বিজ্ঞাপন

জানা যায়, শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়েও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারেনি পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটছে। সমাবেশস্থলের মঞ্চের পাশাপাশি চেয়ারগুলো রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে এবং যান চলাচলও কার্যত বন্ধ হয়ে গেছে। এদিকে এসব হামলার প্রতিবাদে দেশব্যাপী ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় যুব শক্তি।

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD