Logo

মেঘনা-গোমতী সেতুতে একদিনেই টোল আদায় ১ কোটি ৩৬ লাখ টাকা

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১৮ মার্চ, ২০২৬, ১৭:২৪
মেঘনা-গোমতী সেতুতে একদিনেই টোল আদায় ১ কোটি ৩৬ লাখ টাকা
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ঘরমুখো মানুষের ঢল নামতে শুরু করেছে দেশের মহাসড়কগুলোতে। টানা ছুটির সুযোগে রাজধানী ছাড়ছেন হাজারো যাত্রী, যার প্রভাব পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ব্যস্ত হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ সড়কপথগুলো।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে মেঘনা-গোমতী সেতু এলাকায় গত ২৪ ঘণ্টায় টোল আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সময়ের মধ্যে সেতুর টোল প্লাজা দিয়ে মোট ৫২ হাজার ৮৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৬৩৯ টাকা।

বিজ্ঞাপন

যদিও ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ হয়েছে, তবুও এখন পর্যন্ত মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হয়নি। ফলে যাত্রীরা স্বস্তির সঙ্গেই যাতায়াত করতে পারছেন।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টরা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষ্ণু চন্দ্র শর্মা বলেন, ঈদযাত্রা ঘিরে মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে কোথাও যাতে যানজট সৃষ্টি না হয়, সে জন্য নিয়মিত টহল ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান লক্ষ্য। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD