Logo

নেত্রকোনায় নিখোঁজের ৪ দিন পর শিশুর লাশ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
বারহাট্টা, নেত্রকোণা
১৮ মার্চ, ২০২৬, ১৭:০১
নেত্রকোনায় নিখোঁজের ৪ দিন পর শিশুর লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে নিখোঁজের ৪ দিন পর শাহিন মিয়া(৩) নামের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বাহাদুরপুর গ্রামে শিশুটির বাড়ি থেকে কিছু দূরে একটি গর্ত থেকে তার অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়। শিশু শাহিন মিয়া উপজেলার বাহাদুরপুর এলাকার মোছা. ঝর্ণা আক্তারের ছেলে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু শাহিন গত ১৪ মার্চ বিকাল তিনটার দিকে বাড়ির পাশের উঠানে খেলাধুলা করছিল। পরে তাকে খুঁজে না পাওয়ায় বাদী হয়ে তার মা বারহাট্টা থানায় একটি নিখোঁজের জিডি করেন। নিখোঁজের ৪ দিন পর আজ সকালে বাড়ির পাশের এক কিলো দূরে একটি গর্তে এলাকাবাসী শিশুটির অর্ধগলিত লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গর্ত থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

বারহাট্টা থানার ওসি নাজমুল হাসান জানান, গর্তে শিশুর লাশ আছে এমন কথা শুনে সথে সাথে যেয়ে বারহাট্টা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। শিশুটির পরিবার এখনও কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD