Logo

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোকবার্তা

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুলাই, ২০২৫, ০৫:৪৮
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোকবার্তা
ছবি: সংগৃহীত

যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বিজ্ঞাপন

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

মঙ্গলবার (২২ জুলাই) অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চিঠিতে বলেন, ঢাকায় বাংলাদেশের একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। আমি নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানাচ্ছি। শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীসহ এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর জানিয়েছে আইএসপিআর। 

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD