Logo

ইরানকে হুঁশিয়ারি, খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জুলাই, ২০২৫, ২২:৪৩
ইরানকে হুঁশিয়ারি, খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে আবারও হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

বিজ্ঞাপন

ইরানের বিরুদ্ধে আবারও হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একইসঙ্গে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও ব্যক্তিগতভাবে হত্যার হুমকি দিয়েছেন তিনি।

রবিবার (২৭ জুলাই) রাতে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, এদিন দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনকালে ইরানকে নতুন করে হামলার হুমকি দেন এবং খামেনির উপর ব্যক্তিগত আক্রমণ করার ঘোষণা দেন ইসরায়েল কাটজ। 

বিজ্ঞাপন

কাটজ বলেন, আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যটি উদ্ধৃত করেছে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ। তবে, ইসরায়েলি এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এর আগে চলতি বছরের ১৩ জুন, ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এতে দুই দেশের মধ্যে শুরু হয় ভয়াবহ সংঘাত। জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। টানা ১২ দিনব্যাপী সংঘর্ষের দশম দিনে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয় যুদ্ধে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এই যুদ্ধ শেষ হলেও দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলি মন্ত্রীর সর্বশেষ হুমকি সেই উত্তেজনাকে নতুন মাত্রা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD