Logo

বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারদের পুনর্বাসনের উদ্যোগ নেবে

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুলাই, ২০২৫, ২২:২৮
বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারদের পুনর্বাসনের উদ্যোগ নেবে
ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে শহীদ ও নিখোঁজ রাজনৈতিক নেতাকর্মীদের পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বিএনপি ক্ষমতায় গেলে শহীদ ও নিখোঁজ রাজনৈতিক নেতাকর্মীদের পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, যারা গুম হয়েছেন, তাদের ফিরিয়ে দিতে পারব কি না জানি না। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ আছে। তাদের জন্য কিছু না করলে সবাই দায়ী থাকবে।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, গুম কমিশন প্রতিবেদন দাখিল করলেও নিখোঁজদের খুঁজে পাওয়ার বিষয়ে তেমন অগ্রগতি হয়নি।

বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে। কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, তাঁদের দিকে কেউ তাকায়নি।

বিজ্ঞাপন

সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD