ইসিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ১৪ ধরনের তথ্য দিতে হবে

এখন থেকেই বিদেশিরা আবেদন করতে পারবেন
বিজ্ঞাপন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের একটি নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। এতে দিতে হবে ১৪ ধরনের তথ্য।
ইসি কর্মকর্তারা জানান, সম্প্রতি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নীতিমালা জারি করা হয়েছে। এখন থেকেই বিদেশিরা আবেদন করতে পারবেন। এরইমধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করছে। নীতিমালা অনুযায়ী ইসি নির্ধারিত ফরমে আবেদন করতে হবে এবং ১৪ রকমের তথ্য দিতে হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কর্মকর্তারা আরও জানান, আবেদনকারীকে নিজের নাম, জন্ম তারিখ, সংস্থা বা দেশের নাম, পেশা, অভিজ্ঞতা থাকলে দেশে এবং বিদেশের অভিজ্ঞতা, পাসপোর্ট নস্বর, পাসপোর্টের মেয়াদ, জাতীয়তা, বাংলাদেশে অবস্থানকালীন ঠিকানা, ই-মেইল, ফোন নম্বর, তারিখ ও স্বাক্ষর দিতে হবে।
এছাড়াও আবেদনের সঙ্গে সদ্য তোলা ছবি, মেয়াদ আছে এমন পাসপোর্টের কপি ও সিভি সংযুক্ত করতে হবে। ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আনফ্রেল, ইউরোপীয় ইউনিয়ন ভোট পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এবারের নীতিমালায় বিদেশিদের অনুমতি দিতে পুরো ক্ষমতা ইসি তার নিজের কাছেই রেখেছে। আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ব্যবস্থা নিতে পারতো। নতুন নীতিমালা অনুযায়ী ইসির সুপারিশের ভিত্তিতে ভিসা ব্যবস্থা কড়া করবে মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
আগামী ফেব্রুয়ারির প্রথমভাগে এয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
এমএল/








