Logo

১২ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

profile picture
জনবাণী ডেস্ক
১৭ আগস্ট, ২০২৫, ২৩:১৯
১২ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস, বৃষ্টি নিয়ে নতুন বার্তা
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

বিজ্ঞাপন

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আগামী ১২ ঘণ্টার মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়বে।

রবিবার (১৭ আগস্ট) সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ ওড়িশা–উত্তর অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং তা গুরুত্বহীন হয়ে গেছে। এ অবস্থায় মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, ওড়িশা, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ অবস্থায় রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

আগামীকাল সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেইসাথে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD