ঢাকা-বাউফল মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, ১০ আহত

ঢাকা-বাউফল মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, ১০ আহত
বিজ্ঞাপন
এম সাইদুর রহমান (বাউফল) পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় ঢাকা-বাউফল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহতদের মধ্যে গুরুতর একজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যাত্রীদের অভিযোগ করেন, একই চালককে দিনে ও রাতে দুবার বাস চালাতে বাধ্য করা হয়। অতিরিক্ত ক্লান্তির কারণে চালকদের অসতর্কতা থেকেই প্রায়ই এই রুটে দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়দের সূত্রে যানা গেছে, বাউফল-ঢাকা মহাসড়কে চলাচলকারী বাসগুলোতে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। এতে প্রায়শ প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, গভীর রাতে চেয়ারম্যান পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে প্রায় ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। গুরুতর আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসএ/








