Logo

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৫, ০১:২২
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ সন্ধ্যায়
ছবি: সংগৃহীত

আজ জানা যাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে হবে। পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার জন্য আজ শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আজ জানা যাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে হবে। পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার জন্য আজ শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ সভায় সভাপতিত্ব করবেন।

বিজ্ঞাপন

দেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচে দেওয়া টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

দেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

প্রায় ১৪০০ বছর আগে ১২ রবিউল আউয়াল বিশ্বনবী রাসুলে পক হজরত মোহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ওফাত গ্রহন করেন। বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করেন।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD