Logo

টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

profile picture
জনবাণী ডেস্ক
২৬ আগস্ট, ২০২৫, ২৩:৩০
টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর টেকনিক্যাল মোড় ও গাবতলী এলাকায় সড়ক অবরোধ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর টেকনিক্যাল মোড় ও গাবতলী এলাকায় সড়ক অবরোধ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে তারা সড়কে নেমে অবস্থান নেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়টি স্থায়ী ক্যাম্পাস না পাওয়ায় শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

তারা অভিযোগ করেন, স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের প্রধান এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হওয়ায় প্রতিষ্ঠানটি কার্যত অনিশ্চয়তায় রয়েছে। এর ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তারা আরও জানান, গত দুই দিন ধরে মানববন্ধন করেও কোনো সমাধান না পেয়ে আজ সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তাদের আন্দোলন দাবি পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD