Logo

দলীয় পদ স্থগিতের সিদ্ধান্তে যে প্রতিক্রিয়া জানালো ফজলুর রহমান

profile picture
জনবাণী ডেস্ক
২৭ আগস্ট, ২০২৫, ০৬:২৫
দলীয় পদ স্থগিতের সিদ্ধান্তে যে প্রতিক্রিয়া জানালো ফজলুর রহমান
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব স্তরের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব স্তরের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) এ সংক্রান্ত সিদ্ধান্ত চিঠির মাধ্যমে তাকে জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফজলুর রহমান বলেন, “আমি এখনো দলীয় চিঠি পাইনি। চিঠি হাতে পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে মতামত জানাব।”

দলীয় সূত্র জানায়, গত ২৪ আগস্ট তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নির্ধারিত সময়ে লিখিত জবাব না দিয়ে সময় বৃদ্ধির আবেদন করেন। পরবর্তীতে ২৫ আগস্ট আরও ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়। ২৬ আগস্ট তিনি যে লিখিত জবাব জমা দেন, তা ‘অসন্তোষজনক’ বিবেচিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চিঠিতে উল্লেখ করা হয়েছে, মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনায় কঠোর ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র তিন মাসের জন্য তার পদ স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে সতর্ক করা হয়েছে যে, ভবিষ্যতে টকশো বা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা, দলের নীতিমালা ও জনগণের ধর্মীয় অনুভূতিকে যেন আঘাত না করা হয়।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD