Logo

নির্বাচন কমিশন নিয়োগ আইন সংসদে উঠছে রবিবার

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
নির্বাচন কমিশন নিয়োগ আইন সংসদে উঠছে রবিবার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন নিয়োগ বিল জাতীয় সংসদের অধিবেশনে উঠছে রবিবার (২৩ জানুয়ারি)। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক 'প্রধান নির্বাচন কমিশনা...

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন নিয়োগ বিল জাতীয় সংসদের অধিবেশনে উঠছে রবিবার (২৩ জানুয়ারি)। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক 'প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল ২০২২' সংসদে উত্থাপন করবেন। বিলটি সংসদে তোলার জন্য ওই দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) এই সূচিটি প্রকাশ করেছে সংসদ সচিবালয়। সংসদে রোববারের দিনের কর্সসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিলটি আনা হচ্ছে। গত সোমবার প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, সংসদীয় কমিটির রিপোর্টের জন্য বিলটির সময় খুব কম দেওয়া হবে এবং যত দ্রুত সম্ভব বিলটি পাস করা হবে। এটি পাস হওয়ার পরেই নতুন নির্বাচন কমিশনের আলোকে নিয়োগ করা হবে।

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD