Logo

চৌগাছায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:১৪
চৌগাছায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছা উপজেলায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ সংরক্ষণে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর যশোর জেলা কার্যালয়।

বিজ্ঞাপন

রোববার চৌগাছা বাজারে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। অভিযানে বাজারের বিভিন্ন মুদি ও মাংসের দোকানসহ মোট ১০টি প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযান চলাকালে মূল্যতালিকা প্রদর্শন না করা, পণ্যের দামের অসামঞ্জস্য এবং সংরক্ষণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে সেলিম এন্ড আসলাম স্টোরকে ১০ হাজার টাকা, আলামিন স্টোরকে ২ হাজার টাকা এবং কাশেম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানকালে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম আদায় বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেবি/এসআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD