Logo

চলতি মাসে ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর, ২০২৫, ১৯:১৮
চলতি মাসে ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার
ছবি: সংগৃহীত

চলতি অক্টোবর মাসের প্রথম ২০ দিনেই প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ১৭৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। অর্থাৎ প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৯০ লাখ ডলার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অক্টোবরের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৮ কোটি ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬৬ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, শুধুমাত্র ২০ অক্টোবর একদিনেই দেশে এসেছে ৭ কোটি ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৯৩৬ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৪ দশমিক ২০ শতাংশ বেশি।

এর আগে, গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

বিজ্ঞাপন

এদিকে গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

 

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD