Logo

পেঁয়াজের ঝাঁজে ক্রেতার চোখে পানি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৫, ১৬:৫২
পেঁয়াজের ঝাঁজে ক্রেতার চোখে পানি
ছবি: সংগৃহীত

গত কয়েক দিনের ব্যবধানে চট্টগ্রামের চাক্তাই ও খাতুনগঞ্জ পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ২০-২৫ টাকা বৃদ্ধি পেয়ে ১০০ টাকা ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৯০ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। তুলনায় গত বৃহস্পতিবার ও শুক্রবার দাম ছিল ৭২ থেকে ৮৫ টাকা।

বাজারের সরবরাহ কমে যাওয়ায় দাম এই লাফ নিয়েছে। খাতুনগঞ্জ হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মিয়া জানিয়েছেন, “বাজারে আসা পেঁয়াজের পরিমাণ চাহিদার তুলনায় যথেষ্ট নয়। আমদানি কম হওয়া ও দেশি পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় মজুদ কম এসেছে, ফলে দাম বেড়েছে।”

বিজ্ঞাপন

বাজারে অস্থিরতার মূল কারণ হিসেবে আড়তদাররা ভারতীয় পেঁয়াজ আমদানির বন্ধ থাকা ও সরবরাহের ঘাটতি উল্লেখ করেছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, রবি মৌসুমের শুরু অক্টোবরের মাঝামাঝি হলেও পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া ও রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় রোপণ শুরু কিছুটা দেরিতে হয়েছে।

ফলে নতুন পেঁয়াজ বাজারে আসতে আরও সময় লাগতে পারে। এ অবস্থায় সময়মতো আমদানি অনুমোদন না হলে দাম আরও অস্থির হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD