Logo

নতুন বছরে কমলো জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জানুয়ারি, ২০২৬, ১৭:৪৫
নতুন বছরে কমলো জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। জানুয়ারি মাসের জন্য প্রতি লিটারে ২ টাকা করে দাম হ্রাস করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম লিটারে ২ টাকা কমে নির্ধারণ করা হয়েছে ১০২ টাকা। কেরোসিনের দাম কমে দাঁড়িয়েছে ১১৪ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা এবং অকটেনের দাম লিটারে ১২২ টাকা।

বুধবার (৩১ ডিসেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন এ দাম বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়াও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD